ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

তুষার ধস আতঙ্কে অভিনেত্রী ঋতুপর্ণা!

ads

তুষার ধসে বিধ্বস্ত ভারতের উত্তরাখণ্ড! তীব্র জলোচ্ছ্বাসের কারণে ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প তছনছ হয়ে গেছে। ভেসে গিয়েছে নদীপাড়ের অনেক ঘরবাড়ি। প্রাকৃতিক এ দুর্যোগে প্রায় ১৫০ মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন মুখ্যসচিব ওম প্রকাশ। এমন পরিস্থিতিতে আতঙ্কিত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। উত্তরাখণ্ডে এ অভিনেত্রী নতুন সিনেমার শুটিং করছেন।


ভারতীয় একটি সংবাদমাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন—কয়েক দিন আগে ঘটনাস্থলের খুব কাছাকাছি শুটিং করেছি। আপাতত মুসৌরিতে রয়েছি। কিন্তু গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তুষার ধসের কারণে ঠান্ডা অনেক বেড়ে গিয়েছে। এজন্য আপাতত আউটডোর শুটিং বন্ধ রেখে ইনডোরে শুটিং করছি।


করোনা সংকট শুরুর আগে সিঙ্গাপুর চলে গিয়েছিলেন ঋতুপর্ণা। প্রায় দশ মাস পর কলকাতা ফেরেন তিনি। তারপর শুটিং শুরু করেন। প্রথমে চন্দন রায় সান্যালের সঙ্গে ‘সল্ট’-এর শুটিং করেন। এরপর কবীর লালের ‘অন্তর্দৃষ্টি’ সিনেমার শুটিং করতে উত্তরাখণ্ডে গিয়েছেন তিনি। এই সিনেমায় ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করছেন শান বন্দ্যোপাধ্যায়। নেগেটিভ চরিত্রে দেখা যাবে তাকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে ইন্দ্রজিৎ চক্রবর্তীকে। আপাতত টিমসহ কলকাতায় ফেরার অপেক্ষায় রয়েছেন ঋতুপর্ণা।

ads
ads
ads

Our Facebook Page